শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

শিরোনাম :
সিলেটে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৮, আহত ২৫ জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ-পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আমরা যেন জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করতে পারি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছাত্রদল সন্ত্রাসী কার্যক্রম চালালে ছাত্রলীগের মতো পরিণতি হবে:সাদিক কায়েম ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস? মেহেরপুরে জুলাই গণঅভ্যুত্থান ২য় বর্ষপূর্তি উদযাপন আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

মোহাম্মদপুরে প্রকাশ্যে পিস্তল বের করে কাউন্সিলরের ভাইয়ের হুমকি, ফেসবুকে ভাইরাল

রাজধানীর মোহাম্মদপুরে দিনেদুপুরে প্রকাশ্যে পিস্তল বের করে পথচারীকে হুমকির ঘটনা ঘটেছে। অস্ত্রধারীর নাম মোহাম্মদ রফিকুল ইসলাম বাদল। তিনি জাতীয় পার্টির সেন্টু কাউন্সিলরের বড় ভাই। এ ঘটনার পর থেকে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ছবিটি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। 

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুর তাজমহল রোড ঈদগাহ মাঠের পূর্ব দক্ষিণ কর্নারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পুলিশ বলছে, অস্ত্র প্রদর্শনকারীকে আইনের আওতায় আনতে চেষ্টা করা হচ্ছে। দ্রুতই তাকে আটক করা হবে।

 

তাজমহল রোডের ঈদগাহ মাঠের পাশে রেফ্রিজারেটর দোকানের মালিক মনির হোসেন জানান, বিকাল ৫টার দিকে হঠাৎ করে দেখি দোকানের সামনে মোড়ে বেশ কয়েকজন লোক জড়ো হয়েছে। এর মধ্যে একজন লোক পিস্তল উঁচিয়ে অটোরিকশা চালকসহ কয়েকজনকে হুমকি দিচ্ছে।

জানা যায়, মোহাম্মদপুর তাজমহল রোড ঈদগাহ মাঠের পূর্ব দক্ষিণ কর্নারে শেরশাহ শুরী রোড অংশে স্বাদ বিরিয়ানির সামনে কোমড় থেকে অস্ত্র বের করে হুমকি দেন রফিকুল ইসলাম বাদল। মোহাম্মদপুর এলাকায় বারবার অস্ত্র প্রদর্শনের এমন ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, অস্ত্রধারী ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম বাদল। তিনি জাতীয় পার্টির সেন্টু কাউন্সিলরের বড় ভাই। তাকে আটক করতে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। শিগগির তাকে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025