সোমবার, ২৭ Jul ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

কাল থেকে বৃষ্টি বাড়তে পারে ঢাকাসহ ৫ বিভাগে

দেশের আটটি বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে, আগামীকাল রবিবার থেকে ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এসময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

মৌসুমি বায়ুর সক্রিয়তা অনেকটা কমে গেছে।

দেশজুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। এতে করে বৃষ্টিহীন অঞ্চলে তাপমাত্রা বেড়ে গরম বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, বর্ষা বিদায় নেবে কিছুদিন পর। এ সপ্তাহের শেষের দিকে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে বৃষ্টি বাড়তে পারে। এছাড়া আগামী রবি ও সোমবার ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।

এরপর আবার কমতে পারে।আবহাওয়া অফিস জানায়, আজ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025