মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

খাবারে অনিয়ম, চট্টগ্রামে দুই রেস্টুরেন্টকে আড়াই লাখ টাকা জরিমানা

বাসি মাছ-মাংস বিক্রি এবং খাবারে ক্ষতিকর সুগন্ধি মেশানোর অভিযোগে চট্টগ্রাম নগরের দুটি রেস্টুরেন্টকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নগরের জিইসি মোড় এলাকার হান্ডি ও ধাবা রেস্টুরেন্টকে এই জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ।

জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, আগের ভাত মেশানো খাসির মাংস সংরক্ষণ, কয়েকদিন আগে রান্না করা বাসি মাছ-মাংস, ভাত ও অন্যান্য খাবার পরিবেশনের অভিযোগে হাান্ডি রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে খাবারে ক্ষতিকর সুগন্ধি আতর ব্যবহারের অভিযোগে ধাবা রেস্টুরেন্টকে একলাখ টাকা জরিমানা করা হয় ।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। অধিদপ্তরের এমন অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025