সোমবার, ১৩ Jul ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

আনুষ্ঠানিকভাবে শুরু হলো ডাকসুর নতুন কমিটির কার্যক্রম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপাচার্যের দপ্তরসংলগ্ন লাউঞ্জে কার্যনির্বাহী কমিটির বৈঠক বসে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ডাকসুর নতুন কমিটির কার্যক্রম।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খানসহ কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা।

গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে মোট ২৮টি পদে ভোটগ্রহণ হয়। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) ২৩টি পদে বিজয়ী হন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সভা আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব গ্রহণের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্রুতই তারিখ নির্ধারণ করা হবে।

সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। এবারের নির্বাচনের পর ডাকসুর কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025