মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবে: মৎস্য উপদেষ্টা

বাংলাদেশের মানুষ ভারতের আগে ইলিশ খাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি জানান, দুর্গাপূজাকে সামনে রেখে ভারতের অনুরোধের পর এবার দেশটিতে ১২০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ের মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফরিদা আখতার বলেন, “এর আগেও একই কথা বলেছিলাম।

তবে প্রতিবেশী দেশ হিসেবে কিছু ইলিশ পাঠাতে হয়েছে। যদিও এবার চাহিদার তুলনায় কম রপ্তানি করা হবে এবং দামও বাড়িয়ে রাখা হয়েছে। ”অবৈধ রিং জাল নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “অভিযান কেবল জেলেদের বিরুদ্ধে নয়, বরং উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বিক্রেতাদের বিরুদ্ধেও পরিচালিত হচ্ছে। এসব ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

এসময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. আব্দুর রউফ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেনসহ স্থানীয় কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025