মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

ফেব্রুয়ারিতে নির্বাচন, এ নিয়ে উপদেষ্টা পরিষদের কোনো সংশয় নেই’

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে উপদেষ্টা পরিষদের মধ্যে কোনো সংশয় নেই। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে।

আজ শনিবার দুপুরে বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, উপদেষ্টা পরিষদ খুবই ক্লিয়ার ফেব্রুয়ারিতে যে তারিখ আর সময় দেওয়া হয়েছে সেই তারিখের মধ্যেই নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে যারা আসবেন তারা একটি জবাবদিহিমূলক সরকার গঠন করবেন।

উপদেষ্টা বলেন, অতীতে সরকারের মতো হয়তো ভবিষ্যতে এ ধরনের কোনো সরকার হবে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা নির্বাচনের আগে একটা বিবেচ্য বিষয়। নির্বাচনের আগ পর্যন্ত যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে সে চেষ্টা চলছে। নির্বাচনের সময় পুরোটাই নির্বাচন কমিশন দেখবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025