শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া ভাঙ্গুড়ায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের ‘কফিন মিছিল’

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থী আবুল কাশেমের (২০) মৃত্যুর ঘটনায় কফিন মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার রাত সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশে কফিন মিছিল বের করে সংগঠনটি। এসময় স্লোগানে স্লোগানে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি জানানো হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ, করতে হবে, করতে হবে’, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’ ইত্যাদি বলে স্লোগান দেন।

 

এর আগে, আজ বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান শহীদ আবুল কাশেম। মিছিলের আগে শহীদ মিনার প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025