মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকালে টঙ্গী পূর্ব থানা বিএনপির উদ্যোগে থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহ্উদ্দিন, থানা বিএনপির যুগ্ম সম্পাদক সমিরুল, সহ-সভাপতি আমান গাজী, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই মোস্তফা খান, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, ৫৭নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এসএম মোফাজ্জল শিশিরসহ বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেয়া হাজার হাজার নেতাকর্মী বাদ্যযন্ত্রের তালে তালে উৎসবমুখোর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। বর্ণাঢ্য র‍্যালিটি ঢাকা ময়মনসিংহের টঙ্গী বাজার, বাটাগেট, স্টেশনরোড, মিলগেট, চেরাগআলী, কলেজগেটসহ গুরুত্বপূর্ণ স্থান পদক্ষিণ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025