বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

বাগেরহাটের চারটি আসনে জামায়াতের দলীয় প্রার্থী ঘোষণা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনের সবকটিতেই তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে। বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাইল করিম এতথ্য নিশ্চিত করে বুধবার বিকালে জানান, দলের কেন্দ্রীয় নির্বাচক কমিটির পরিচালক অধ্যক্ষ ইজ্জাত উল্লাহ বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনের সবকটিতেই জামায়াতে ইসলামীর প্রার্থীতা ঘোষণা করেছেন।

বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনের জামায়াতের প্রার্থীরা হলেন, বাগেরহাট- ১ ( ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) সংসদীয় আসনে অধ্যক্ষ মশিউর রহমান, বাগেরহাট- ২ (বাগেরহাট সদর ও কচুয়া) সংসদীয় আসনে শেখ মঞ্জুরুল হক রাহাত, বাগেরহাট- ৩ (রামপাল ও মোংলা) সংসদীয় আসনে এ্যাভোকেট আব্দুল ওয়াদুদ ও বাগেরহাট- ৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) সংসদীয় আসনে অধ্যক্ষ আব্দুল আলীম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025