বুধবার, ২৯ Jul ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

দুই হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে

দেশে চিকিৎসকের ঘাটতি পূরণে আরও দুই হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর গতকাল শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় চেষ্টা করে যাচ্ছে দেশের মানুষকে ভালো কিছু দিতে। এখন ১০ হাজার এমবিবিএস চিকিৎসকের ঘাটতি রয়েছে।

বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান, এটির নিয়োগ ইতিহাসের সবচেয়ে কম সময়ে সম্পন্ন হবে। অক্টোবরের মধ্যে তাদের নিয়োগ সম্পন্ন হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরও দুই হাজার চিকিৎসক নেওয়ার জন্য সুপারিশ পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। 

তিনি বলেন, উপজেলা পর্যায়ে চিকিৎসক ঘাটতি রয়েছে।

সেই ঘাটতি পূরণ হবে তিন হাজার নিয়োগের মাধ্যমে। 

অধ্যাপক ডা. আবু জাফর বলেন, মেডিকেলের শিক্ষক ঘাটতির সমস্যা সমাধানে সুপার নিউমারিতে সাত হাজার পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে প্রায় দুই হাজার চিকিৎসককে পদোন্নতি দেওয়া হয়েছে। বাকিদেরও শিগগিরই পদোন্নতি দেওয়া হবে।

 

তিনি বলেন, দায়িত্ব গ্রহণ করার পর বুঝেছি, সরকারের যে সীমাবদ্ধতা রয়েছে, তাতে কোনোভাবেই মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানো সম্ভব নয়। সব অংশগ্রহণ প্রয়োজন। সরকার চেষ্টা করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025