বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

চট্টগ্রামে অর্ধগলিত লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ-পুলিশ। বৃহস্পতিবার নগরীর সদরঘাট থানার গ্যাস সিঁড়ি ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ থানার এসআই সুমন চন্দ্র নাথ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হবে।

নৌ-পুলিশ জানায়, মরদেহটির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে। ইতোমধ্যে লাশে পচন ধরেছে এবং কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের গায়ে ছিল একটি ফুলহাতা শার্ট ও মাটি রঙের গেঞ্জি। স্যান্ডু গেঞ্জির সঙ্গে রশি দিয়ে একটি চাবি ঝুলানো অবস্থায় পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025