বুধবার, ২৯ Jul ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

৫ দিনের রিমান্ডে তৌহিদ আফ্রিদি

স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকেলে শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক।

এর আগে, দুপুর ২টা ২৫ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় তৌহিদ আফ্রিদিকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

দুপুরের আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান জিজ্ঞাসাবাদের জন্য আফ্রিদিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। বিকেলে এই আবেদনের ওপর শুনানি হয়। শুনানির সময় তৌহিদ আফ্রিদিকে এজলাসে তোলা হয়।

তার সাত দিনের রিমান্ড মঞ্জুর চেয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষ।

তার রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।এর আগে, রবিবার রাতে তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেফতার করে সিআইডির একটি দল। এর আগে ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা নাসির উদ্দীন সাথীকে গ্রেফতার করা হয়।

পরদিন এ মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।মামলা সূত্রে জানা গেছে, স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানায় আন্দোলনে অংশ নেন আসাদুল হক বাবু। ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিদের ছোড়া গুলি আসাদুলের বুকে ও ডান পাশে লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদীন।

এ মামলায় পতিত স্বৈরাচার শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। মামলায় নাসির উদ্দিন ২২ নম্বর ও তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নাম্বার এজাহারনামীয় আসামি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025