বুধবার, ২৯ Jul ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

তৌহিদ আফ্রিদি গ্রেফতার

আলোচিত ও সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২৪ আগস্ট) বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, সিআইডির একটি টিম অভিযান চালিয়ে বরিশাল থেকে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে  গ্রেফতার করেছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার আসামি।ওই মামলায় ১১ নম্বর আসামি তিনি।

ওই মামলায় শীর্ষ তিন আসামির মধ্যে রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

একই মামলার ২২ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ হত্যা মামলায় মোট ২৫ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025