বুধবার, ২৯ Jul ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

নির্বাচনী ফলাফল সুরক্ষার দায়িত্ব পোলিং এজেন্টদের: জামায়াত নেতা আব্দুর রব

আগামী নির্বাচন দেশ ও জাতির ভাগ্য নির্ধারণের নির্বাচন, তাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষায় আসন্ন সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে ইসলামী আন্দোলনের কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব।

শুক্রবার (২২ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুরের একটি মিলনায়তনে জাতীয় সংসদের ঢাকা-১৩ আসনের নির্বাচনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যক্ষ আব্দুর রব বলেন, জনগণ ভোট দিলেই প্রার্থী বিজয়ী হয় না বরং গণরায়কে ধরে রাখার জন্য প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তদের সততা, দক্ষতা, যোগ্যতা ও প্রজ্ঞার সঙ্গে দায়িত্ব পালন করতে হয়। যাতে জনগণের দেওয়া রায়কে কেউ বিপথগামী করতে না পারে। মূলত, নির্বাচনী ফলাফল রক্ষার দায়িত্ব পোলিং এজেন্টদের ওপর। তাই প্রতিটি এজেন্টকে আইন-কানুন সম্পর্কে সচেতন, সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। বুথে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করলেই কাঙিক্ষত বিজয় অর্জন করা সম্ভব।

তিনি নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের সচেতনভাবে দায়িত্ব পালন করে গণরায়ের সুরক্ষা দিতে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান। অন্যথায় প্রকৃত ফলাফল ধরে রাখা সম্ভব হবে না।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, দেশ ও জাতি এক মহাক্রান্তিকাল অতিক্রম করছে। আগামী নির্বাচন দেশ ও জাতির ভাগ্য নির্ধারণী নির্বাচন। তাই আসন্ন নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ময়দানে সবাইকে সর্বশক্তি নিয়োগের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025