বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

শিরোনাম :
এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট ছেলের মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন মা, পাশাপাশি দাফন দেশে টাকা ইনকাম করে চিকিৎসা নেন বিদেশে, লজ্জা লাগে না?: মন্ত্রী-আমলাদের ফুয়াদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে: এনসিপি যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তায় জামায়াতের আমিরের নিন্দা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

পাহাড়ের খাদ থেকে বাচ্চা বন্যহাতি উদ্ধার, চলছে চিকিৎসা

পাহাড়ের খাদ থেকে একটি অসুস্থ বাচ্চা হাতি উদ্ধার করেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের রাইখালী রেঞ্জ। মঙ্গলবার সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী গাইন্দা ইউনিয়নের বনবিভাগের সংরক্ষিত বনাঞ্চল গামারী বাগান এলাকা থেকে বাচ্চা হাতিটি উদ্দার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য অসুস্থ বাচ্চা বন্য হাতিটিকে কক্সবাজার ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়।

বন বিভাগের রাইখালী রেঞ্জ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় রাঙামাটির কাপ্তাই উপজেলার গাইন্দা ইউনিয়নের বনবিভাগের সংরক্ষিত বনাঞ্চল গামারী বাগান এলাকায় একটি বাচ্চা বন্যহাতি দেখতে পায় স্থানীয়রা।

পরে স্থানীয়রা বিষয়টি বনবিভাগকে জানালে তারা বন্যহাতিটি উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাতির বাচ্চাকে চিকিৎসার জন্য কক্সবাজার ডুলাহাজারা সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়। 

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের রাইখালী রেঞ্জের সহকারী কর্মকর্তা মো. হাসান বলেন, আমরা একটি ৯ মাসের বাচ্চা হাতি পাহাড়ের খাদ থেকে উদ্ধার করেছি। বাচ্চা হাতিটি মুমূর্ষু অবস্থায় ছিল।

ধারণা করা হচ্ছে পাহাড় থেকে পড়ে আহত হয়েছে। তবে শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ভেতরে কোনো সমস্যা হতে পারে। চিকিৎসা চলছে।
তবে এখনো আশঙ্কামুক্ত হয়নি। 

উল্লেখ্য, রাঙামাটি রাজস্থলী উপজেলার রাইখালী ইউনিয়নে প্রায় ৭টি হাতি রয়েছে। তার মধ্যে দু’টি বাচ্চা হাতি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025