বুধবার, ২৯ Jul ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

কক্সবাজারে হঠাৎ অসুস্থ সংস্কৃতি উপদেষ্টা, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

কক্সবাজারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (১৬ আগস্ট) রাত ১০টা ৩০ মিনিটের দিকে তাকে চিকিৎসার জন্য বিমান বাহিনীর একটি মেডিক্যাল হেলিকপ্টারে করে রাজধানী ঢাকায় আনা হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংস্কৃতি উপদেষ্টা গত শুক্রবার ৫ দিনের সফরে কক্সবাজার আসেন।

কক্সবাজারে সংস্কৃতি হাব-বিষয়ক এবং জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনসংক্রান্ত কয়েকটি সভা অনুষ্ঠানের কর্মসূচিতে তার যোগ দেওয়ার কথা ছিল।উপদেষ্টা শনিবার সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে পড়ায় তার সফর বাতিল করা হয়। স্থানীয় চিকিৎসকরা উপদেষ্টাকে প্রাথমিক চিকিৎসা দেন। এক পর্যায়ে চিকিৎসকরা দেখতে পান, উপদেষ্টার শরীর থেকে ক্রমশ ঘাম বের হচ্ছে।

তখন চিকিৎসকদের পরামর্শক্রমে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025