বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

শিরোনাম :
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন টিফিনের ছুটিতে গোসলে নেমে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট

জনগণের মন জয় করে ক্ষমতায় যেতে চাই’

বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, গণতন্ত্রহত্যাকারী ও স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে জিম্মি করে তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিলো। বিনা ভোটে সরকার গঠন করে গণভবন দখল করেছিলো। আমরা সেই রকম নির্বাচন চাই না। বাংলাদেশের মাটিতে স্বৈরাচার শেখ হাসিনার মতো দানব আমরা আর দেখতে চাই না।

 

রবিবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠের বাজারে ইউনিয়ন যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার বলেন, জোর করে দিনের ভোট রাতে, মানুষের অধিকার হরণ করে সেই ক্ষমতা আমরা চাই না। সেই এমপিও আমরা হতে চাই না। আমরা জনগণের মন জয় করে তাদের ভোটে ক্ষমতায় যেতে চাই।

 

এসময় তিনি বলেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে জনগণের সেবা করবো।

মাদারীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাহিদুজ্জামান খান নাহিদের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম তুহিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ,জেলা বিএনপি সাবেক যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মাতুব্বর, জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী,জেলা মুক্তিযোদ্ধাদলের সভাপতি ইউনুস শিকদার, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক চৌধুরী আল মামুন, যুগ্ম আহ্বায়ক শাহিন মৃধাসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025