বুধবার, ২৯ Jul ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

বিপ্লবের পথ আমরা হারিয়ে ফেলেছি : রেজা কিবরিয়া

অর্থনীতিবিদ রেজা কিবরিয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা আমাদের কথা বলার সাহস পেয়েছি। হাসিনার আমলে আমরা কথা বলতে পারতাম না।

তিনি বলেন, এনজিও এবং চট্টগ্রামের লোক দিয়ে ড. ইউনুস সরকার করেছে। আমি এই সরকারকে সমর্থন করি না।

বিপ্লবের পথ আমরা হারিয়ে ফেলেছি। আমি ভাবিনি শেখ হাসিনার পর এমন একটা সরকার আসবে। তারা দেশের গুরুত্বপূর্ণ একটি বছর নষ্ট করেছে। অন্তর্বর্তী সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়।
আজ শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জনতা পার্টি বাংলাদেশ- জেপিবি’র নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন।

সভাপতির বক্তব্যে গোলাম সারোয়ার মিলন বলেন, আমরা রাষ্ট্রে রাজনৈতিক নয় জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে চাই। আর কয়টা গণঅভ্যুত্থান হলে দেশ ভালোভাবে চলবে? আমরা স্বৈরাচারের বিচার চাই।

স্বৈরাচার বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।তিনি আরও বলেন, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং এর আইনি ভিত্তি থাকতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে জাতীয় নির্বাচন দিতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025