বুধবার, ২৯ Jul ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তি নেই বিলম্বিত করবে : প্রেস সচিব

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। নির্বাচনকে বিলম্বিত করতে পারে এমন কোনো শক্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার মাগুরায় জুমার নামাজের পর শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রেস সচিব।

প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।

এমন কোনো শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
যারা সন্দেহের বীজ রোপন করছেন, তাদেরকে বলব আপনারা থামেন। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে।শফিকুল আলম বলেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এরই মধ্যে কাজ করতে শুরু করেছে।

এই বর্ষার মৌসুম শেষ হলেই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের যে মহোৎসব সেটা আপনারা দেখতে পাবেন।তিনি আরও বলেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা সরকারের একটা দায়িত্ব। তা নিয়ে সরকার ও নির্বাচন কমিশন কাজ করছে। সামাজিকভাবে আরেকটা দায়িত্ব হলো সবাই মিলে ভালো একটা নির্বাচন করা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025