বুধবার, ২৯ Jul ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

আরেকটি ১/১১-এর ক্ষেত্র তৈরি করবেন না : জামায়াতের নায়েবে আমির

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। একইসঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোকেও নিজেদের মধ্যে আলোচনায় বসার আহ্বান জানান।

তিনি বলেন, ‘দেশের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবেন না, জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না, আরেকটি ১/১১-এর ক্ষেত্র তৈরি করবেন না। আমরা চাই জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন।

বুধবার ঢাকা মহানগর জামায়াতের (উত্তর ও দক্ষিণ) উদ্যোগে রাজধানীর বিজয়নগরে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই আহ্বান জানান।

‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি এবং এর ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

বিএনপিকে ইঙ্গিত করে জামায়াতের নায়েবে আমির বলেন, ‘অনেকে বলে পিআর (আনুপাতিক ভোট পদ্ধতি) বোঝে না, অথচ জরিপ বলছে ৭১ শতাংশ মানুষ এর পক্ষে। জনগণ বোঝে, কিন্তু আপনারা বুঝেও না বোঝার ভান করেন কেন? ৭১ শতাংশ মানুষ যখন পিআর চায়, তখন এর বিরোধিতা করার কী কারণ?’

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘কেউ কেউ বলেন, ক্ষমতায় গেলে সংস্কার করবেন।

তাহলে কি তারা ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পেয়েছেন? ভোটের আগেই যদি কোনো দল নিশ্চিত হয় তারা ক্ষমতায় আসবে, তবে নির্বাচন কেমন হবে তা সহজেই বোঝা যায়। যারা বলছেন সংসদে গিয়ে সংস্কার করবেন, তারা এখন কেন সংস্কারের বিরোধিতা করছেন?’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025