বুধবার, ২৯ Jul ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

জুলাই বিপ্লব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অবারিত সুযোগ এনে দিয়েছে: ধর্ম উপদেষ্টা

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অবারিত সুযোগ এনে দিয়েছে। এ সুযোগের সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। সুযোগ বারবার আসে না। সুযোগ হাতছাড়া হয়ে গেলে অনুশোচনার গ্লানিতে দগ্ধ হতে হয়।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি’র কাউন্সিল হলে ‘গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক, ছাত্র ও আলেম সমাজের করণীয় শীর্ষক’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ মাদরাসা ছাত্র-শিক্ষক পরিষদ।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশের ইতিহাসে আলেমরা বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, সম্পৃক্ত থেকেছেন আবার কখনো রক্ষণশীল অবস্থান নিয়েছেন। তারা সামগ্রিকভাবে সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিভিন্ন জাতীয় ইস্যুতে তাদের অবদান রেখেছেন-কখনো প্রত্যক্ষভাবে আবার কখনো পরোক্ষভাবে।

জুলাই বিপ্লবে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরে উপদেষ্টা বলেন, এ গণঅভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীরা ছিল অগ্রভাগে। শুধু শারীরিক উপস্থিতি নয়, বরং পরিকল্পনা, নেতৃত্ব ও আত্মত্যাগের মধ্যদিয়ে বিপ্লবকে ত্বরান্বিত করেছেন তারা।

ইসলামী কানুন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জিহাদির সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে ড. মাওলানা খলিলুর রহমান মাদানী ও মাওলানা সাখাওয়াত হোসেন রাজী প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025