বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

শিরোনাম :
বিরোধীদলকে বাদ দিয়ে সংবিধান সংশোধনের চেষ্টা ফ্যাসিবাদের লক্ষণ: দিলারা চৌধুরী উপ-নির্বাচনে ইসির পরীক্ষা হবে, ব্যর্থ হলে আন্দোলন: ১১ দলীয় ঐক্য যাত্রাবাড়ীতে পিটিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী ২০০৬ সালের ২৮ অক্টোবর দেশ আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদে প্রবেশ করেছিল:জামায়াত আমির ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু চাঁদপুরে ৩৩ হাজার মিটার কারেন্ট জালসহ আটক ৪০ জেলে রাজবাড়ীতে ব্যবসায়ী নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ইসরায়েলের নির্বাচনে রেকর্ড আসনের পথে আরব দল, হতে পারে ‘কিংমেকার’

পুলিশ এখনো কাঠামোগতভাবে কাজ করছে না : নৌ উপদেষ্টা

পুলিশ এখনো কাঠামোগতভাবে কাজ করছে না জানিয়ে শ্রম এবং নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন না করলে সরকারের পক্ষে অনেক কিছুই করা সম্ভব হয় না। ’

আজ রবিবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘পুরো স্ট্রাকচার ভেঙে ফেলেছে আগের সরকার। প্রত্যেক জায়গায় ফ্যাসিবাদ ঢুকে পড়েছিল।

রাষ্ট্রের কোথাও ফাঁকা জায়গা ছিল না। এ রকম পরিস্থিতিতে আপনি এক বছরে কতটা পরিবর্তন আনতে পারবেন?’তিনি জানান, ‘বর্তমান সরকার একটি নতুন কাঠামো দাঁড় করানোর চেষ্টা করছে, যাতে পরবর্তী সরকার কাজ এগিয়ে নিতে পারে। একটা চিঠি দিয়ে পেছনে লোক পাঠাই, গিয়ে বসে থাকো, কাজ শেষ হলে নিয়ে আসো—এভাবে কাজ করতে হচ্ছে। ’

উপদেষ্টা জানান, ব্যর্থ মালিকদের কয়েকটি কারখানা বর্তমানে শ্রম মন্ত্রণালয়ের হাতে রয়েছে এবং এগুলো বিক্রির চেষ্টা চলছে।

কারণ শ্রম কল্যাণ তহবিল থেকে শ্রমিকদের বেতন পরিশোধে ঋণ নেওয়ার পর মালিকরা বিদেশে চলে গেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025