বুধবার, ২৯ Jul ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

মানুষ একটি ভালো পরিবর্তন চাচ্ছে: তারেক রহমান

দেশের মানুষ একটি ভালো পরিবর্তন চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার রাজধানীর কাকরাইলে উইলস লিটন ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বিএনপিপন্থি চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-ড্যাব এর কেন্দ্রীয় কাউন্সিলে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রত্যেকটি মানুষ পরিবর্তন চাচ্ছে। একটি ভালো পরিবর্তন চাচ্ছে।

এক বছর আগে ৫ আগস্ট বহু প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে দেশে। আমার কাছে মনে হয়েছে, ৫ আগস্ট হঠাৎ করে দেশের মানুষ বুকভরে শ্বাস নিতে পেরেছে। এই শ্বাস নেওয়ার পর মানুষ কি চায়? মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়।তারেক রহমান বলেন, দেশের মানুষের সামনে যে প্রত্যাশা জেগে উঠেছে, শুধুমাত্র জুলাই-আগস্টেই দেড় হাজার এবং গত ১৫ বছরে কয়েক হাজার মানুষ গুম ও খুনের শিকার হয়েছে।

জুলাই-আগস্টসহ গত ১৫ বছরে কয়েক লাখ মানুষ বিভিন্নভাবে আহত হয়েছে, এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025