বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

আশিয়ান দেশগুলোর সাথে সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে : ফারুকী

আশিয়ান (ASEAN-Association of South-East Asian Nations) দেশসমূহের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হবে বলে আশবাদ ব্যক্ত করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি বলেন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসে রচিত এ সম্পর্কের শেকড় অনেক গভীরে। দেশগুলোর মানুষের মাঝে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন দীর্ঘকালের।

উপদেষ্টা বলেন, আশিয়ান পর্যটন, দেশগুলোর সাথে বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ রয়েছে, যথাযথ উদ্যোগ নিয়ে এ সুবিধা কাজে লাগাতে হবে।

আশিশান ডে উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঢাকার রয়েল থাই অ্যাম্বেসিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ফারুকী।

অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকায় নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হারিস বিন ওসমান ও মালয়েশিয়ার হাইকমিশনার সুহাদা ওসমান।

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক উন্নয়ন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৬৭ সালের ৮ আগস্ট আশিয়ান গঠিত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025