বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

জুলাই ঘোষণাপত্র: মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল

গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন আজ ৫ আগস্ট। এদিন বিকেল ৫টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে।

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, ড্রোন শো-সহ রাত প্রায় ১২টা পর্যন্ত নানা আয়োজন থাকছে।

ঐতিহাসিক দিবসটি উদযাপনে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাধারণ মানুষের ঢল নেমেছে। তবে বেলা ১১টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছে।

রাকিবুল ইসলাম নামের একজন এসেছেন পুরান ঢাকা থেকে। তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্র শোনার জন্য সকাল থেকে এসে বসে আছি। আজকের এই দিনে ছাত্র-জনতার জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আমাদের সবার জন্য এই আয়োজন।’

সাভার থেকে এসেছেন রিয়াজুল বাশার। তিনি জাগো নিউজকে বলেন, ‘৩৬ জুলাইয়ের একটানা আন্দোলনে স্বৈরাচার হাসিনার পতনের মধ্যদিয়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশের জন্য আজ একটি ঐতিহাসিক দিন।’

অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জাগো নিউজকে বলেন, মানিক মিয়া অ্যাভিনিউয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও রয়েছে।

র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানান, মানিক মিয়া অ্যাভিনিউয়ে উচ্চ ধারণক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া র্যাবের পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে

এদিন বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনা, দুপুর ২টা ২৫ মিনিটে ‘ফ্যাসিস্টের পলায়ন উদযাপন’, সন্ধ্যা সাড়ে ৭টায় ‘স্পেশাল ড্রোন শো’ এবং রাত ৮টায় ব্যান্ড দল আর্টসেলের পরিবেশনা।

এসব আয়োজন উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রচুর জনসমাগম হবে বিবেচনায় সংসদ ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025