বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে ড. ইউনূস একটি কথাও বলেননি: হাফিজ উদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কোনো কথা বলেননি। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কখনো একটি কথাও বলেননি।

গতকাল শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থান, শহীদ পরিবারের সম্মাননা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন বলেন, বিদেশ থেকে কিছু আঁতেল এসে দেশের রাজনীতির গতি-প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায়।

কিন্তু বিশ্বে অনির্বাচিত কারোর মাধ্যমে সংবিধান সংশোধনের নজির নেই।তিনি বলেন, সংস্কার একটাই হওয়া উচিত, তা হলো তত্ত্বাবধায়ক সরকার। পিআর পদ্ধতিতে ভোটের জন্য কেউ জীবন দেয়নি। শুধু শুধু আমেরিকা-ইউরোপের আইডিয়া দিয়ে লাভ কী? মানুষ তার জনপ্রতিনিধি ভোট দিয়ে নির্বাচিত করতে চায়।

হাফিজ উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব। নির্বাচিত সরকার ব্যতীত বিনিয়োগ আসবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025