বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

সব ঠিক থাকলে সপ্তাহখানেকের মধ্যে বাসায় যেতে পারবেন জামায়াত আমির: ডা. জাহাঙ্গীর কবির

দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। সবকিছু ভালো থাকলে সপ্তাহখানেকের মধ্যে তিনি বাসায় যেতে পারবেন।

শনিবার (২ আগস্ট) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমিরের অপারেশন শেষে এ কথা জানান ডা. জাহাঙ্গীর কবির। এর আগে সকাল সাড়ে ৮টায় তার অপারেশন শুরু হয়। পরে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

ডা. জাহাঙ্গীর কবির বলেন, ‘আলহামদুলিল্লাহ, ডা. শফিক সাহেবের অপারেশনসহ সবকিছুই অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা সর্বোচ্চ প্রযুক্তিগত সহায়তা নিয়ে অপারেশনটি সম্পন্ন করতে পেরেছি। আশা করছি, অতিদ্রুত উনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন।’

তিনি আরও বলেন, ‘উনার অপারেশনটা একদম সঠিক সময়ে হয়েছে। নির্দিষ্ট সময়ই উনার জ্ঞান ফিরবে এবং আগামী তিনদিন উনি আইসিইউতে থাকবেন। এরপর উনাকে কেবিনে নিয়ে আসা হবে। সবকিছু ভালো থাকলে সপ্তাহখানেকের মধ্যে তিনি বাসায় যেতে পারবেন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025