শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
নামাজ না পড়লে যে গোনাহ হয়: ফারহান হাসনাত হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, তেহরানেও বিস্ফোরণ রূপপুরে রাশিয়ার সহায়তায় ২৪টি পরিবেশ পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী ইউনিক গ্রুপের নূর আলীর বিরুদ্ধে ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা গাইড বইয়ের বিকল্প হবে সহযোগী বই: শিক্ষামন্ত্রী ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট, পালানোর সময় গণপিটুনিতে ডাকাত নিহত সব এলাকায় কি সমান উন্নয়ন হবে না: প্রশ্ন গোলাম পরওয়ারের গঠিত হলো নতুন ৫ উপজেলাসহ বগুড়া সিটি করপোরেশন

রায়েরবাজার গণকবরের ১১৪ জুলাই শহীদের মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রায়েরবাজার বদ্ধভূমিতে গণকবর দেওয়া ১১৪ জুলাই শহীদের মরদেহ তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “শহীদ পরিবার চাইলে মরদেহ নিজেদের ইচ্ছে মতো জায়গায় কবর দিতে পারবেন। ”

শনিবার সকালে রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন গিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি জানান, শহীদদের মরদেহ শনাক্তে কবর খোঁড়ার কথা রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “রায়েরবাজারের বুদ্ধিজীবী কবরস্থানের গণকবরে থাকা ১১৪টি মরদেহ ডিএনএ’র মাধ্যমে শনাক্তের প্রক্রিয়া চলছে। আগে নিহতদের পরিবারের লোকজন রাজি না থাকলেও এখন তারা শনাক্তে রাজি হয়েছেন। পরিবার চাইলে কবর থেকে তুলে পোস্টমর্টেম করা হবে।

কেউ চাইলে মরদেহ নিয়ে তার ইচ্ছা মতো জায়গায় কবর দিতে পারবে। ”গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যারা গণকবর দিয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে। ”

রায়েরবাজার কবরস্থানের নির্মাণকাজে দুর্নীতির খবর পাওয়া গেছে উল্লেখ করে এ সময় সাংবাদিকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, “আপনারা দেখতেই পাচ্ছেন নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রী—ইট, সুড়কির মান খুবই খারাপ।

তিনি আফসোস করে বলেন, “দেশের জন্য প্রাণ দেওয়া মানুষগুলোর কবরস্থান নির্মাণে যদি দুর্নীতি হয়, তাহলে কীভাবে চলবে?”

এসব দুর্নীতির খবর ফুটিয়ে তোলার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025