বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

জামায়াত আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি আজ

বাইপাস সার্জারির জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার হার্টে পাঁচটি ব্লক ধরা পড়েছে।

শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে নেওয়া হয়। সঙ্গে আছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল, নায়েবে আমিরসহ শীর্ষ নেতারা।

তিনি বলেন, সম্প্রতি দলের জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়লে ডা. শফিকুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তাঁর হৃৎপিণ্ডে পাঁচ-ছয়টি ব্লক পাওয়া যায়, যার মধ্যে কয়েকটি গুরুতর।

দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়েছে এবং হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে, যাতে চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন না ঘটে।

এদিকে রপ্তানিপণ্যে যুক্তরাষ্ট্রের ট্যারিফ হার কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জামায়াত আমির।

গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানান।পোস্টে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ ট্যাক্স আরোপের সিদ্ধান্তের পর বাংলাদেশ সরকারের উদ্যোগ ও যুক্তরাষ্ট্রের সদিচ্ছায় হারটি কমে ২০ শতাংশে নেমেছে। এ জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘আশা করছি, ভবিষ্যতে ড. মুহাম্মদ ইউনুস এবং পরবর্তী সময়ে যাঁরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, তাঁরা সম্মানজনক অবস্থান ধরে রেখে বিশ্বকূটনীতির ময়দানে মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করবেন।

এ উদ্যোগে সংশ্লিষ্ট সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025