বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

জুলাই সনদের দাবি নিয়ে শাহবাগ অবরোধ

জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই যোদ্ধারা। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে শাহবাগে জড়ো হন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সরেজমিনে লাল-সবুজ পতাকা হাতে জুলাই সনদের দাবিতে প্রায় শতাধিক জুলাই যোদ্ধাদের শাহবাগে অবস্থান করতে দেখা গেছে।

পাশেই পুলিশ সদস্যদেরও অবস্থান করতে দেখা গেছে।জুলাই যোদ্ধাদের ভাষ্য, এখনো জুলাই সনদ না হওয়ায় আহত ও শহিদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এই দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি।

তারা বলছেন, জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তেরি করে অবস্থান করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জুলাই যোদ্ধারা।এদিকে অবরোধের কারণে শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে নিরাপত্তা জোরদারে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, এতে শাহবাগ মোড় ও এর আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেখানে যানজট সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025