বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

বিএনপির নির্বাচন দাবির যৌক্তিকতা এখন প্রমাণ হচ্ছে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন রেখে বলেছেন, রাষ্ট্র কী, রাষ্ট্র কার জন্য? এক বছরেও হত্যাকারীদের খুঁজে বের করলেন না, এক বছরে হতাহতদের তালিকা তৈরি করে পুনর্বাসনের ব্যবস্থা করতে পারলেন না কেন? এগুলো বললে সরকারের লোকেরা বলে আক্রমণ করছি তাদের। আক্রমণ তখনই করি যখন আপনারা ব্যর্থ হন।

তিনি আরও বলেন, ম্যাজিকাল দেশ তৈরি করতে চায় সরকার, কিন্তু তা জনগণের মধ্য থেকে আসুক। কিন্তু সরকারের মধ্যে তা দেখতে পাচ্ছি না।

৭ আগস্ট সমাবেশ থেকে তিন মাসের মধ্যে নির্বাচনে চেয়েছিলাম, তখন সমালোচনা করা হয়েছিল যে, বিএনপি ক্ষমতায় যেতে চায়। কিন্তু তা না এখন তা প্রমাণ হচ্ছে।বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব বলেন।

বিএনপি মহাসচিব বলেন, তবে হতাশ হবেন না, নিরাশ হবেন না।

জনগণের দেশ, গণতান্ত্রিক দেশ গড়া সম্ভব হবে আশাবাদ রাখি। রাজনীতিকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সময় এখন, তাহলে জনগণ সুফল পাবে।তিনি বলেন, এত সমস্যার মধ্যেও ১২টাতে ঐকমত্য হয়েছে। বাকিগুলোও আশাবাদী।

মৌলিক সংস্কার করে লন্ডন বৈঠকের প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হলে দ্বিধা কেটে যাবে।তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া না হলে তিক্ততা তৈরি হবে। লিমিট থাকা উচিত সবার কথা বলার সময়।

অভ্যুত্থান নিয়ে মির্জা ফখরুল বলেন, একজন শিশুর মাথার খুলি উড়ে গেছে গুলিতে। আর্টিফিশিয়ালভাবে খুলি লাগানো হয়েছে।

এর চেয়ে বড় ত্যাগ কী হতে পারে? গণতন্ত্রের জন্য যে মূল্য দিতে হয়েছে, তা যদি সঠিকভাবে কাজে লাগাতে না পারি… তবে শিশুদের ও দেশের মানুষের সাথে একটা প্রতারণা করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025