বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

আগে বিএনপি-জামায়াতের সঙ্গে চীনের সম্পর্কে বাধা ছিল : রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বিগত ১০ বছর বিএনপি-জামায়াতের সঙ্গে চীনের সম্পর্কে বাধা ছিল। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপি-জামায়াতের শীর্ষ নেতাদের চীন সফর সম্পর্কে মন্তব্য জানতে চাইলে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীনা কমিউনিস্ট পার্টি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায়। তবে বিগত ১০ বছরে বিএনপি-জামায়াতের সঙ্গে চীনের সম্পর্কে বাধা ছিল।

এখন এই সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় চীন তদন্তে সহায়তা দেবে কি না জানতে চাইলে চীনা রাষ্ট্রদূত বলেন, এই ঘটনায় চীন গভীর শোকাহত। বাংলাদেশ সরকার সহায়তা চাইলে চীন সহায়তা দিতে প্রস্তুত।

বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ত্রিপক্ষীয় সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা স্বাভাবিক।

 বিভিন্ন দেশের সঙ্গে চীনের সম্পর্ক আছে। বাংলাদেশ, চীন ও পাকিস্তান ১২টি খাতে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে।বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কখন হবে, সেটা বাংলাদেশ সরকার ও জনগণ সিদ্ধান্ত নেবে। আমি বিদেশি কূটনীতিক হিসেবে মন্তব্য করতে পারি না।

অনুষ্ঠানে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025