শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে খুনের শিকার লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার শাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি:তথ্যমন্ত্রী চীনের সঙ্গে বন্ধন আরও সুদৃঢ় করা আমাদের লক্ষ্য: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, শপথ আগামীকাল ভৈরবে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মাদকপাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা স্মারক সই নামাজ না পড়লে যে গোনাহ হয়: ফারহান হাসনাত হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, তেহরানেও বিস্ফোরণ রূপপুরে রাশিয়ার সহায়তায় ২৪টি পরিবেশ পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন

জুলাই গণঅভ্যুত্থান রুখে দাঁড়াবার এক মহাকাব্য : সংস্কৃতি উপদেষ্টা

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, যখন চারপাশে ভয়ের আবহ,অনিশ্চয়তা আর ক্রমাগত আত্মপ্রবঞ্চনা ছড়িয়ে পড়ে তখন দ্রোহ ও প্রতিবাদের প্রবল ঝড়ে তাকে রুখে দাঁড়াতে হয়। জুলাই গণঅভ্যুত্থান সেই রুখে দাঁড়াবার এক মহাকাব্য।

তিনি আরও বলেন,  এ দেশের তরুণরা  দেয়ালে গ্রাফিতি অংকনের মাধ্যমে তাদের স্বপ্নের বাংলাদেশের কথা বলেছে। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্যদিয়েই জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন নিহিত।

শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘর মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদ তাহির জামান প্রিয় এর উপর নির্মিত চলচ্চিত্র  ‘UNKNOWN 30Y’র প্রিমিয়ার শোর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম, তাহির জামান প্রিয়’র মা শামসি আরা জামান, ইতিহাসবিদ ও সংগঠক আমিরুল রাজীব, চলচ্চিত্রটির নির্মাতা রজত তন্ময় প্রমুখ।

চলচ্চিত্র  ‘UNKNOWN 30Y’র প্রিমিয়ার শোর উদ্বোধন অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025