বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

শিরোনাম :
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত বিরোধীদলকে বাদ দিয়ে সংবিধান সংশোধনের চেষ্টা ফ্যাসিবাদের লক্ষণ: দিলারা চৌধুরী উপ-নির্বাচনে ইসির পরীক্ষা হবে, ব্যর্থ হলে আন্দোলন: ১১ দলীয় ঐক্য যাত্রাবাড়ীতে পিটিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী ২০০৬ সালের ২৮ অক্টোবর দেশ আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদে প্রবেশ করেছিল:জামায়াত আমির ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু চাঁদপুরে ৩৩ হাজার মিটার কারেন্ট জালসহ আটক ৪০ জেলে রাজবাড়ীতে ব্যবসায়ী নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘ভালো প্রতিষ্ঠান নেই বললেই চলে। আইনের ব্যত্যয় তো হয়েছেই। প্রক্রিয়াগুলো ধ্বংস করা হয়েছে। আর মানুষগুলো তো রয়েই গেছে।

মানুষগুলোর কোনো পরিবর্তন হয়নি। অনেকে বলে সব বাদ দিয়ে দাও। কিন্তু সেটা সম্ভব না। এ জন্য মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে।শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের লেখা ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ বইয়ের প্রকাশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সুশাসন অনেক কঠিন। প্রধানমন্ত্রী, সংসদ সদস্য তাঁদের ক্ষমতার ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ নেই। এখানে সংস্কার না হলে যত সংস্কারই করা হোক, কোনো লাভ হবে না।

রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার দরকার।অর্থ উপদেষ্টা বলেন, গত বছরের আগস্টে যখন এই সরকার দায়িত্ব নেয়, তখন দেখা গেছে এ রকম অবস্থা বিশ্বে কোথাও নেই। অর্থনৈতিক বিপর্যয় হয়েছে। ব্যাংক খাতের ৮০ শতাংশ অর্থ নিয়ে গেছে। আইএমএফ বলছে, ব্যাংকিং খাত উদ্ধারে ১৮ বিলিয়ন ডলার লাগবে।

আর বিশ্ব ব্যাংক বলছে ৩৫ বিলিয়নের কথা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেন জিল্লুর রহমান।  অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন, ‘রাতারাতি রাষ্ট্রের সংস্কার করে ফেলা সম্ভব নয়। এজন্য সময় লাগবে। সেজন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না। কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এজন্য কোনো রকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। ’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025