বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

শিরোনাম :
ডিএমপি কমিশনারের দায়িত্বে সরওয়ার গণভোটের প্রাথমিক ফলাফলে বড় পরিবর্তন, ইসির সংশোধনী প্রকাশ সরকার দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি জামায়াত আমিরের দলীয় নয়, যোগ্য ব্যক্তির সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ চান জামায়াত আমির ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ:জামায়াত আমির তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বাদশা মেহেরপুরে হাসপাতাল পরিষ্কার অভিযানে তাজউদ্দিন খাঁন এমপি দেশে ফের ভূমিকম্প অনুভূত পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসে নজিরবিহীন ও কলঙ্কজনক: সেনাপ্রধান

ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত, চালক গ্রেফতার

নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মহির উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে সদর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার মহির উদ্দিন একই গ্রামের মমতাজ উদ্দিন ওরফে সোনা মিয়ার ছেলে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল অসাদ জানান, বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইরমাড়ি ব্রীজ এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জগামী মাইক্রোবাসের সাতজন যাত্রী ও চালকসহ মোট আটজন নিহত হয়।

ঘটনার পর থেকে ট্রাকচালক মহির উদ্দিন গা ঢাকা দেয়। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় ট্রাক চালককে আটক করা হয়। পরে তাকে বনপাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।এর আগে, সড়ক দুর্ঘটনায় নিহত জাহিদ হোসেনের আত্মীয় নজরুল ইসলাম  বাদী হয়ে অজ্ঞাত ট্রাক চালকের নামে বড়াইগ্রাম থানায় সড়ক নিরাপত্তা আইন-২০১৮ ধারায় একটি মামলা দায়ের করেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, বুধবার রাতেই তাকে বনপাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025