বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
ওসমান হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি জামায়াত আমিরের দলীয় নয়, যোগ্য ব্যক্তির সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ চান জামায়াত আমির ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ:জামায়াত আমির তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বাদশা মেহেরপুরে হাসপাতাল পরিষ্কার অভিযানে তাজউদ্দিন খাঁন এমপি দেশে ফের ভূমিকম্প অনুভূত পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসে নজিরবিহীন ও কলঙ্কজনক: সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জামায়াত আমিরের মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর রায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতের

নেত্রকোনায় দুই বাসের সংঘর্ষ, আহত ২০

নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের ঠাকুরাকোনা ইটভাটার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর একটি বাস দুমড়ে-মুচড়ে যায় এবং অপরটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।

আহতদের মধ্যে বাসচালক মিজানুর রহমান (৪৮) কিশোরগঞ্জ সদরের বাসিন্দা এবং হেলপার সেকু মিয়া (৪৪) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা।

ফায়ার সার্ভিসের কর্মীরা বাস কেটে তাদের উদ্ধার করে।এসময় আরও অন্তত ১৫-২০ জন যাত্রী ছোট-বড় আঘাতে আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, কলমাকান্দা থেকে আসা বাসটি প্রায় ৩০ জন যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে আসছিল।

বিপরীত দিক থেকে চট্টগ্রাম থেকে ধর্মপাশাগামী একটি বাসের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার তৎপরতা চালায়।প্রত্যক্ষদর্শী মাহবুব হোসেন জানান, দুর্ঘটনার পর যাত্রীরা একে অন্যকে সহযোগিতা করে বাস থেকে বেরিয়ে আসেন। ফায়ার সার্ভিস আসার আগেই বেশিরভাগ যাত্রী গাড়ি থেকে বের হয়ে যান।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, তিনি দুর্ঘটনার বিষয়ে অবগত নন। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025