বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ কুড়িগ্রামে এন‌সি‌পির মিছিলে বিএন‌পির হামলা, আহত ২০ খালেদা-তারেকের নেতৃত্বে তৈরি পটভূমিতেই ছাত্র-জনতার গণজাগরণ: রিজভী জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম সিটি করপোরেশনের দায়িত্ব পেলে নগর ব্যবস্থাপনা নতুনভাবে সাজানো হবে: সাইফুল আলম খান মিলন ভোল পাল্টে ঘুসখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে: মির্জা ফখরুল ‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

মাইলস্টোনে ২৭ জুলাই থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু

রাজধানীর উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগামী ২৭ জুলাই (রবিবার) থেকে সীমিত পরিসরে ক্লাস চালু হচ্ছে। ওই দিন কেবল নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। এরপর ধাপে ধাপে অন্যান্য শ্রেণির কার্যক্রম চালু করা হবে।

বুধবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।

তিনি বলেন, প্রতিষ্ঠান বড় ধাক্কা খেয়েছে। শিক্ষার্থীদের মানসিক স্বস্তি এবং অ্যাকাডেমিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আমরা ধীরে ধীরে শিক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে, গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর আছড়ে পড়ে। এতে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়।

এই দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। ফলে পরদিন থেকেই কলেজ চত্বরে বন্ধ থাকে সব ধরনের শিক্ষা কার্যক্রম। দুর্ঘটনার সময় ক্যাম্পাসে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রশাসন ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি এড়াতে ক্যাম্পাসেই একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপনের নির্দেশ দিয়েছেন কলেজের দুই উপদেষ্টা। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই কন্ট্রোল রুম থেকে প্রতিদিন নিহত ও আহতের সঠিক সংখ্যা জানানো হবে। তা কলেজ রেজিস্টারের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025