বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ কুড়িগ্রামে এন‌সি‌পির মিছিলে বিএন‌পির হামলা, আহত ২০ খালেদা-তারেকের নেতৃত্বে তৈরি পটভূমিতেই ছাত্র-জনতার গণজাগরণ: রিজভী জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম সিটি করপোরেশনের দায়িত্ব পেলে নগর ব্যবস্থাপনা নতুনভাবে সাজানো হবে: সাইফুল আলম খান মিলন ভোল পাল্টে ঘুসখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে: মির্জা ফখরুল ‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া

শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ১টা ৪৮ মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি।

এর আগে রাত ১টা ১৮ মিনিটে দিকে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশে বের হন তিনি।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, তার শারীরিক কিছু জরুরি স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন দেখা দেয়ায় হাসপাতালে আনা হয়েছে।

তাকে হাসপাতালে ভর্তি করা হবে কি না তা পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025