বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুঃসাহস মোকাবেলা করতে হবে: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত পথসভায় হামলার ঘটনায় নিন্দা প্রকাশ জানিয়েছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এই দুঃসাহস মোকাবেলা করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। আগামী শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিয়েই ছিল এই ব্রিফিং। সেখানে তিনি বলেন, দেশে চলমান অস্থিরতা দেখেই বোঝা যাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামলাতে ব্যর্থ।

তারা এখনো নিষ্ঠুরভাবে দেশের মানুষকে হত্যা করছে- তোলেন এই অভিযোগও।তার অভিমত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বর্তমানে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তাই আগে সেটা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে।

আর কেউ যেনো ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে সেজন্য সংস্কার জরুরি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025