বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

শিরোনাম :
এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট ছেলের মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন মা, পাশাপাশি দাফন দেশে টাকা ইনকাম করে চিকিৎসা নেন বিদেশে, লজ্জা লাগে না?: মন্ত্রী-আমলাদের ফুয়াদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে: এনসিপি যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তায় জামায়াতের আমিরের নিন্দা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

সাতক্ষীরায় শেখ মুজিবের ম্যুরাল ভেঙে গুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় জুলাই বিপ্লবের ছাত্র-জনতা বিক্ষোভ করে ফ্যাসিস্ট আইকন শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে গুড়িয়ে দিয়েছে।  বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সাতক্ষীরা জেলা শহরের সদর হাসপাতালের সামনে খুলনা রোড মোড়ে জড়ো হয়ে মুজিববাদবিরোধী  বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এ সময় ‘শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ‘জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ প্রভৃতি স্লোগান দিয়ে তারা মুজিবের ম্যুরাল ভাঙচুর করে।

অপরদিকে জেলা পরিষদ চত্ত্বর এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

 ছাত্র-জনতার মতে, এটি স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তাদের প্রতিবাদের প্রতীকী কর্মসূচি। 

এই সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন, মুখ্য সংগঠক আল সারিহা, ইব্রাহিম খলিল, রাহাত হোসেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025