শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শিরোনাম :
কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া ভাঙ্গুড়ায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

তিতুমীর শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, মহাখালীতে বিজিবি মোতায়েন

মহাখালী রেলগেট এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) চার প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। রেল রেলগেটের বিপরীত পাশে অবস্থান নিয়েছেন বিজিবি সদস্যরা।

সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে ঘটনাস্থলে আসেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম।

 

তিনি বলেন, মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছেন। সেখানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে মিছিল নিয়ে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। তাৎক্ষণিকভাবে লাল পতাকা দেখিয়ে রেললাইন ধরে সামনের দিকে এগিয়ে যান উপস্থিত রেলকর্মীরা।

পরে লাইনে উপকূল এক্সপ্রেস ট্রেনের চালক লাল পতাকা দেখে ধীরে ধীরে ট্রেনের গতি থামিয়ে মহাখালী রেলগেটের কাছাকাছি এসে ট্রেনটি থামাতে সক্ষম হন। 

এর আগে, ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি মহাখালী থেকে ফেরত গেছে।

ট্রেনটির লোকোমাস্টার লতিফ বলেন, ট্রেন আটকে দেওয়ার ঘটনাটি তাৎক্ষণিকভাবেই ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। তারা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন ট্রেনটি পেছনের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য।

সেই অনুযায়ী এখন ট্রেন পেছানো হচ্ছে। 

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025