শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের মৃত্যু ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ কুড়িগ্রামে এন‌সি‌পির মিছিলে বিএন‌পির হামলা, আহত ২০ খালেদা-তারেকের নেতৃত্বে তৈরি পটভূমিতেই ছাত্র-জনতার গণজাগরণ: রিজভী জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম সিটি করপোরেশনের দায়িত্ব পেলে নগর ব্যবস্থাপনা নতুনভাবে সাজানো হবে: সাইফুল আলম খান মিলন ভোল পাল্টে ঘুসখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে: মির্জা ফখরুল ‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের

দলের কোনো কর্মী মবে জড়িত না, দাবি জামায়াত আমিরের

মবের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো কর্মী-সমর্থক জড়িত নেই বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামী সব সময় মব বিরোধী মন্তব্য করে তিনি বলেন, মব আমরা চাই না। আমরা মবের ঘোর বিরোধী। আমাদের মধ্যে কোনো মব নাই।

দেখবেন এসমস্ত মবে জামায়াতে ইসলামীর কোনো কর্মী-সমর্থক কোথাও জড়িত নাই।আজ শুক্রবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দীর্ঘ ১৭ বছর পর উত্তরের জনপদ রংপুরে জনসভা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বেলা ৩টায় শুরু হবে এই জনসভা।

এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে বিমানযোগে সৈয়দপুর আসেন দলের আমির ডা. শফিকুর রহমান।ডা. শফিকুর রহমান বলেন, ‘আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরির জন্য সংস্কারের প্রশ্নগুলো উঠেছে। আমরা আশা করি যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার করা যায় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে।

এবং ‘যদি’র কোনো সুযোগ নেই। সংস্কার করতে হবে এবং ভালো নির্বাচনও করতে হবে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025