শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের মৃত্যু ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ কুড়িগ্রামে এন‌সি‌পির মিছিলে বিএন‌পির হামলা, আহত ২০ খালেদা-তারেকের নেতৃত্বে তৈরি পটভূমিতেই ছাত্র-জনতার গণজাগরণ: রিজভী জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম সিটি করপোরেশনের দায়িত্ব পেলে নগর ব্যবস্থাপনা নতুনভাবে সাজানো হবে: সাইফুল আলম খান মিলন ভোল পাল্টে ঘুসখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে: মির্জা ফখরুল ‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের ৮ম দিনের বৈঠক চলছে

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ৮ম দিনের বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ আব্দুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বৈঠকে সভাপতিত্ব করছেন। আজকের বৈঠকে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন; বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা ঘোষণা নিয়ে আলোচনা হবে।

উদ্বোধনী বক্তব্যে আলী রীয়াজ বলেন, প্রাথমিক পর্যায়ের আলোচনায় যেসব বিষয় অমীমাংসিত থেকে গেছে সেসব নিয়ে সবাই মিলে আলোচনার জন্য আমরা অগ্রসর হবো। এর আগেও আপনারা যেসব মতামত দিয়েছেন সেসব বিবেচনায় রেখেই আলোচনা হবে।

তিনি বলেন, আলোচনার পরে যদি সবাই একমত হন, তাহলে আমি আশা করি, আমরা একটি সিদ্ধান্তের জায়গায় আসতে পারলে সেটি হবে সবচেয়ে ইতিবাচক দিক। আলোচনার মাধ্যমে সফলভাবে আমরা দিনটা শেষ করতে পারবো।

আলী রীয়াজ আরও বলেন, অনেক প্রাণের বিনিময়ে আমরা আজ এখানে বসতে পেরেছি। সেটা সবসময় আমাদের মনে রাখতে হবে। সেটাই যেন আমাদের দিকনির্দেশক হয়। অনেক প্রাণের বিনিময়ে, অনেক অত্যাচার-নিপীড়নের পরে আমরা আজ একটা সম্ভাবনার জায়গায়, সুযোগের জায়গায় এসেছি। এই সুযোগ হেলায় হারানো যাবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025