শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের মৃত্যু ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ কুড়িগ্রামে এন‌সি‌পির মিছিলে বিএন‌পির হামলা, আহত ২০ খালেদা-তারেকের নেতৃত্বে তৈরি পটভূমিতেই ছাত্র-জনতার গণজাগরণ: রিজভী জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম সিটি করপোরেশনের দায়িত্ব পেলে নগর ব্যবস্থাপনা নতুনভাবে সাজানো হবে: সাইফুল আলম খান মিলন ভোল পাল্টে ঘুসখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে: মির্জা ফখরুল ‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের

হাতপাখার সমাবেশ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ: ফারুক

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের গত শনিবারের সমাবেশকে ‘বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ’ হিসেবে দেখছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে আবারও যে ষড়যন্ত্র শুরু হয়েছে, তার প্রমাণ হাতপাখার (ইসলামী আন্দোলনের দলীয় প্রতীক) সোহরাওয়ার্দী উদ্যানের মিটিং। সেখানে কিছু রাজনৈতিক নেতার পিআর পদ্ধতি ও নির্বাচন না হওয়া নিয়ে বক্তব্যও ষড়যন্ত্রের প্রমাণ।

বুধবার (২ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত ‘পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় নাগরিকদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, লন্ডনে তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠক যখনই প্রত্যাশা পূরণের অপেক্ষায় তখনই সোহরাওয়ার্দী উদ্যানে হাতপাখার মিটিং করে দু-চারজন নেতা নিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতি ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না—এসব কথা বলা শুরু করেছে।

অন্তর্বর্তীকালীন সরকারের ১১ মাস পার হলেও এখনো সংস্কার শেষ করতে পারেনি মন্তব্য করে সরকারের উদ্দেশে তিনি বলেন, দশ-এগারো মাস কাটিয়ে দিয়েছেন। কিন্তু একটা লক্ষ্য আপনার আছে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে অনুগ্রহ করে নির্বাচনটা দিন। দেশকে শান্তির পথে নিয়ে আসেন, দেশের মানুষকে শান্তিতে বসবাস করতে দিন।

তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। একটি নির্বাচিত সরকারের মাধ্যমে যেন এই প্রতিষ্ঠানগুলো আবার কাজ করার সুযোগ পায়।

তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ও নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025