শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের মৃত্যু ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ কুড়িগ্রামে এন‌সি‌পির মিছিলে বিএন‌পির হামলা, আহত ২০ খালেদা-তারেকের নেতৃত্বে তৈরি পটভূমিতেই ছাত্র-জনতার গণজাগরণ: রিজভী জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম সিটি করপোরেশনের দায়িত্ব পেলে নগর ব্যবস্থাপনা নতুনভাবে সাজানো হবে: সাইফুল আলম খান মিলন ভোল পাল্টে ঘুসখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে: মির্জা ফখরুল ‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের

‘যে লক্ষ্যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটালাম, তা এখনো অর্জিত হয়নি’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দীর্ঘ ১৫ বছর অবিরাম লড়াই করেছে বিএনপি। লড়াইয়ের শেষ পর্যায়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে। আমাদের দাবি শুধু সরকার পতন ছিল না। আমাদের মূল দাবি ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদের পতন প্রয়োজন ছিল। কাজেই এক দফা ছিল ফ্যাসিবাদের পতন ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠা করা। যে অধিকার থেকে বহু বছর দেশের মানুষ বঞ্চিত ছিল। দাবির প্রথম অংশ পূরণ হয়েছে।
ফ্যাসিবাদ পালিয়ে গেছে। কিন্তু যে লক্ষ্যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটালাম, সেই লক্ষ্য এখনো অর্জিত হয়নি।বুধবার বেলা সাড়ে ১১টায় শেরে বাংলার নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিস্থলে ময়মনসিংহ দক্ষিণ জেলা নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, এখনো দেশের মানুষ তাদের ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করতে পারেনি।

সেই কারণে আমরা মনে করি… এই মুহূর্তে প্রধান কাজ জনগণের শাসন কায়েম। আর এটা শুধুই ভোটের মাধ্যমে সম্ভব, নির্বাচনে মাধ্যমে সম্ভব।‘বিএনপিও আওয়ামী লীগের মতো স্বৈরাচারী হবে’- একটি রাজনৈতিক দলের এমন মন্তব্যের জবাবে বিএনপির নেতা বলেন, প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব মতামত থাকতেই পারে। দেশের সব রাজনৈতিক দল আমাদের সমর্থন করবে বা আমরা তাদের আপন ভাবব… এমন মনে করার কারণ নেই। যারা এমনটা বলছে তারা স্পষ্টত ঐক্যের যে পক্রিয়া তা বাধাগ্রস্ত করছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন বাবলু, সদস্যসচিব রোকনুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025