শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

শিরোনাম :
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের মৃত্যু ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ কুড়িগ্রামে এন‌সি‌পির মিছিলে বিএন‌পির হামলা, আহত ২০ খালেদা-তারেকের নেতৃত্বে তৈরি পটভূমিতেই ছাত্র-জনতার গণজাগরণ: রিজভী জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম সিটি করপোরেশনের দায়িত্ব পেলে নগর ব্যবস্থাপনা নতুনভাবে সাজানো হবে: সাইফুল আলম খান মিলন ভোল পাল্টে ঘুসখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে: মির্জা ফখরুল ‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের

৫ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ চান জামায়াত আমির

আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘৮ নয় ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত। ’

এর আগে, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।

 আর আওয়ামী লীগ সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। তবে গতকাল এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ অনেকে বিষয়টি নিয়ে আপত্তি তোলেন। তারা ৫ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে চান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025