শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শিরোনাম :
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের মৃত্যু ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ কুড়িগ্রামে এন‌সি‌পির মিছিলে বিএন‌পির হামলা, আহত ২০ খালেদা-তারেকের নেতৃত্বে তৈরি পটভূমিতেই ছাত্র-জনতার গণজাগরণ: রিজভী জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম সিটি করপোরেশনের দায়িত্ব পেলে নগর ব্যবস্থাপনা নতুনভাবে সাজানো হবে: সাইফুল আলম খান মিলন ভোল পাল্টে ঘুসখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে: মির্জা ফখরুল ‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের

চীনের সানঝি প্রদেশ নেতার সঙ্গে বিএনপির বৈঠক, সহযোগিতার বার্তা

চীন সফরের তৃতীয় দিনে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) সানঝি প্রদেশ কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে উচ্চশিক্ষা, হাইটেক শিল্প ও দ্বিপাক্ষিক বাণিজ্যে ভবিষ্যৎ সহযোগিতার প্রতিশ্রুতি উঠে এসেছে।

এ তথ্য জানিয়ে বুধবার (২৫ জুন) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয় প্রাদেশিক পার্টি সদর দপ্তরে।

বৈঠকে সভাপতিত্ব করেন সানঝি প্রদেশ পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও সিপিসি প্রাদেশিক কমিটির সাধারণ সম্পাদক ঝাও ইয়েডি।

শায়রুল আরও জানান, বৈঠক শেষে ঝাও ইয়েডি বিএনপি প্রতিনিধিদলের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। সেখানে চীনা ঐতিহ্যবাহী রীতিতে অতিথিদের আপ্যায়ন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025