বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

শিরোনাম :
ডিএমপি কমিশনারের দায়িত্বে সরওয়ার গণভোটের প্রাথমিক ফলাফলে বড় পরিবর্তন, ইসির সংশোধনী প্রকাশ সরকার দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি জামায়াত আমিরের দলীয় নয়, যোগ্য ব্যক্তির সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ চান জামায়াত আমির ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ:জামায়াত আমির তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বাদশা মেহেরপুরে হাসপাতাল পরিষ্কার অভিযানে তাজউদ্দিন খাঁন এমপি দেশে ফের ভূমিকম্প অনুভূত পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসে নজিরবিহীন ও কলঙ্কজনক: সেনাপ্রধান

মেহেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রকৌশলীসহ নিহত ২

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বনবিভাগের সামনে দুুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রকৌশলীসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার (২৫ জুন) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাংনী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ও মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান কল্লোল (৪৮) এবং মেহেরপুর শহরের শেখপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে আকমল হোসেন (২২)।

স্থানীয়রা জানান, আকমল হোসেন মেহেরপুর শহর অভিমুখে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন।

অন্যদিকে ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান কল্লোল মেহেরপুর শহর থেকে তার কর্মস্থল গাংনির উদ্দেশ্যে রওনা দেন। বন বিভাগের সামনে পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় দুজন রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ওসির শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025