শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

শিরোনাম :
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের মৃত্যু ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ কুড়িগ্রামে এন‌সি‌পির মিছিলে বিএন‌পির হামলা, আহত ২০ খালেদা-তারেকের নেতৃত্বে তৈরি পটভূমিতেই ছাত্র-জনতার গণজাগরণ: রিজভী জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম সিটি করপোরেশনের দায়িত্ব পেলে নগর ব্যবস্থাপনা নতুনভাবে সাজানো হবে: সাইফুল আলম খান মিলন ভোল পাল্টে ঘুসখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে: মির্জা ফখরুল ‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের

প্রধানমন্ত্রী পদে কেউ ১০ বছরের বেশি থাকতে পারবেন না: তাহের

একজন ব্যাক্তির জীবদ্দশায় ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকতে পারবেন না। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এমন প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

রোববার (২২ জুন) দুপুরে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এদিন সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের সংলাপে প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ক আলোচনায় এ প্রস্তাবনা তুলে ধরা হয়।

আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আজ (রোববার) প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনায় আমি বলেছিলাম বার-তারিখ নিয়ে আলোচনা না করে আমরা সবাই এই ঐকমত্যে আসি যে, একজন ব্যাক্তি তার জীবদ্দশায় ১০ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। তিনটি দল ছাড়া আমরা সবাই একমত হয়েছি।

তিনি বলেন, সাধারণত বাংলাদেশে দুই পূর্ণ মেয়াদে ১০ বছর হয়ে থাকে। এক্ষেত্রে আমরা অনেকটা একমতে আসতে পেরেছি। আমরা মনে করি এটিই সিদ্ধান্ত হওয়া উচিৎ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025