বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট ছেলের মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন মা, পাশাপাশি দাফন দেশে টাকা ইনকাম করে চিকিৎসা নেন বিদেশে, লজ্জা লাগে না?: মন্ত্রী-আমলাদের ফুয়াদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে: এনসিপি যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তায় জামায়াতের আমিরের নিন্দা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

সত্যিই কি ইরানে ভূকম্পনের কারণ গোপন পারমাণবিক পরীক্ষা?

ইসরায়েলের সাথে হামলা পাল্টা-হামলার মধ্যেই ইরানের উত্তরাঞ্চলে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, শুক্রবার ইরানের সেমনান শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (প্রায় ৬ মাইল)।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সেমনান শহর, যা রাজধানী তেহরান থেকে প্রায় ১৪৫ মাইল (২৩৩ কিলোমিটার) পূর্বে অবস্থিত।

ভূমিকম্পটি রাজধানী তেহরান পর্যন্ত অনুভূত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।ভূমিকম্পটি ইরানের কোম প্রদেশে অবস্থিত গুরুত্বপূর্ণ ফর্দো পারমাণবিক স্থাপনার কাছাকাছি সংঘটিত হয়, যা ভূমিকম্পটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভূমিকম্প ঘিরে নানা গুজব ছড়িয়েছে।

একজন ইরানি ব্লগার তাঁর টেলিগ্রাম চ্যানেলে দাবি করেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হয়তো কোনো ‘পরীক্ষা’ চালাচ্ছিল, যার ফলে ভূকম্পন হয়েছে।

তবে এই দাবি এখনো নির্ভরযোগ্য কোনো সূত্রে নিশ্চিত হয়নি।তবে ইরানের প্রধান গণমাধ্যমগুলো ভূমিকম্পের খবর দিলেও ‘পরীক্ষা’ নিয়ে কিছু জানায়নি। বিভিন্ন সংবাদমাধ্যম কেউ ৫ দশমিক ২ মাত্রা, কেউবা ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে উল্লেখ করেছে। তাই প্রশ্ন উঠেছে— সত্যিই কি ইরানে ভূকম্পনের কারণ গোপন পারমাণবিক পরীক্ষা।

 

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025